চাঁদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ চীন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চাঁদের আশপাশের মহাকাশকেও সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন বলেছেন, পৃথিবীর

2026-09-19T08:06:16+00:00
2026-09-19T08:06:16+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চাঁদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ চীন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ এএম 
ছবি : সংগৃহীত
চাঁদের আশপাশের মহাকাশকেও সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন বলেছেন, পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের আশপাশের ‘সিসলুনার স্পেস’ পর্যন্ত যুদ্ধের জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

ওয়াশিংটনের কাছে অনুষ্ঠিত এয়ার, স্পেস অ্যান্ড সাইবার সম্মেলনে এসব কথা বলেন কেইন। এর কয়েক দিন আগেই মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক প্রথমবারের মতো প্রকাশ্যে জানান, যুক্তরাষ্ট্র কক্ষপথে মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র বা ‘স্পেস কন্ট্রোল উইপন’ মোতায়েন করেছে। তবে এসব অস্ত্রের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র তাদের মহাকাশ বাহিনী আগামী পাঁচ বছরে দ্বিগুণ করে প্রায় ২৫ হাজার সদস্যে উন্নীত করার পরিকল্পনা করছে। বাহিনীর কর্মকর্তারা বলছেন, চীনসহ সম্ভাব্য প্রতিপক্ষরা মহাকাশে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ২০২৪ সালে চীনও নিজস্ব সামরিক মহাকাশ ইউনিট গঠন করেছে।


মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীন সব সময় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে’ এবং যুক্তরাষ্ট্রকে মহাকাশে সামরিক প্রস্তুতি বাড়ানো বন্ধ করতে হবে।

১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি মহাকাশ ও চাঁদের শান্তিপূর্ণ ব্যবহারের নীতির কথা বলে। নতুন সামরিক তৎপরতায় মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   চাঁদ  যুদ্ধ  প্রস্তুতি  যুক্তরাষ্ট্র  প্রতিপক্ষ  চীন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: