অক্টোবরে ইউরোপে তেল সরবরাহ করবে না সৌদি আরামকো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের অন্তত দুই শোধনাগারে আগামী অক্টোবর মাসে অপরিশোধিত তেল সরবরাহ না

2026-09-19T09:40:57+00:00
2026-09-19T09:40:57+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অক্টোবরে ইউরোপে তেল সরবরাহ করবে না সৌদি আরামকো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ এএম 
ইউরোপে তেল সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের অন্তত দুই শোধনাগারে আগামী অক্টোবর মাসে অপরিশোধিত তেল সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদোলু জানিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ইউরোপের শোধনাগারগুলো সাধারণত প্রতি মাসে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল পেয়ে থাকে। তবে গত সপ্তাহে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর সেটি বন্ধ করে দিতে হয়।

এই পাইপলাইন সৌদির পূর্বাঞ্চলের প্রধান তেল উৎপাদন এলাকা থেকে লোহিত সাগর উপকূলে তেল পরিবহনে ব্যবহৃত হয়। হরমুজ প্রণালি এড়িয়ে তেল সরবরাহের বিকল্প পথ হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।


ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি আগামী কয়েক দিনের মধ্যে আংশিকভাবে এবং প্রায় ছয় সপ্তাহের মধ্যে পুরো সক্ষমতায় চালু হতে পারে। পরিস্থিতিতে ইউরোপের শোধনাগারগুলো বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে। পোল্যান্ডের অর্লেন গত শুক্রবার থেকে বিকল্প তেলের জন্য ১০টির বেশি টেন্ডার আহ্বান করেছে।

আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, গত জুনে ইউরোপের ওইসিডিভুক্ত দেশগুলো প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল সৌদির অপরিশোধিত তেল আমদানি করেছিল। ফলে সরবরাহ বন্ধ থাকায় ইউরোপীয় বাজারে বিকল্প উৎসের ওপর চাপ বাড়ছে।

সূত্র : আনাদোলু


সময়ের আলো/এমকে
  বিষয়:   অক্টোবর  ইউরোপ  তেল  সরবরাহ  সৌদি আরামকো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: