কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া পৌরসভার

2026-09-19T15:29:45+00:00
2026-09-19T15:29:45+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম 
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মিরাজুল ইসলাম খলিফা শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে ও দুই সন্তানের জনক। 

মিরাজুল ইসলামের বোন নুপুর বেগম জানান, তার ভাই মিরাজুল ইসলাম খলিফা মাদকাসক্ত। মাদকের টাকা না দিলে সে পরিবারের লোকজনদেরকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করত। শুক্রবার দুপুরে মার কাছ থেকে ২ শত টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে মিরাজুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 


তিনি আরও জানান, মাদকসেবনের কারণে প্রায় এক বছর আগে স্ত্রীর সাথে মিরাজুলের ছাড়াছাড়ি হয়ে যায়। মিরাজুলের দুটি সন্তান রয়েছে। সন্তানরা বর্তমানে তার মার কাছে থাকে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ যারা যাবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কোটালীপাড়া  যুবক  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: