আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটির জন্য শক্তিশালী দলই বেছে নিয়েছে বাংলাদেশ।
দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। ফিরেছেন জাকের আলী অনিকও। তবে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে থাকছেন না পেসার নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকেও। দলে জায়গা হয়নি অমিত হাসানের।
এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারও রয়েছেন টেস্ট দলে। পাশাপাশি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
সময়ের আলো/টিকে