অপ্রতিম হত্যার কিছু ক্লু মিলেছে : পুলিশ

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপ্রতীম হত্যার ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা

2026-09-19T17:59:58+00:00
2026-09-19T18:01:47+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অপ্রতিম হত্যার কিছু ক্লু মিলেছে : পুলিশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৬:০১ পিএম
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) । ছবি : সময়ের আলো
কুমিল্লায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপ্রতীম হত্যার ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির পরিচয় জানাননি পুলিশ সুপার।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।


শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   অপ্রতিম হত্যার কিছু ক্লু মিলেছে : পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: