দক্ষিণ আফ্রিকা একই কায়দায় ৯ নারী হত্যাকাণ্ড, প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একই কায়দায় ৯ নারী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এখন প্রতিবাদ শুরু হয়েছে।

2026-09-19T22:15:20+00:00
2026-09-19T22:15:20+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকা একই কায়দায় ৯ নারী হত্যাকাণ্ড, প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একই কায়দায় ৯ নারী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এখন প্রতিবাদ শুরু হয়েছে। অনেকে বলছেন, নারীরা প্রতিদিন যে বিপদের মুখোমুখি হচ্ছেন এসব সহিংসতা তারই প্রতিফলন। পুলিশ জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ খুঁজে পায়। এই হত্যাকাণ্ডগুলো পরস্পর সম্পর্কিত কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিহত নারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজনের দেহে পোশাক ছিল না আর যৌন নির্যাতনের লক্ষণ দেখা গিয়েছিল। নিহতদের মধ্যে এলিজাবেথ মোসেলাকগমো (৩৮) নামের একজন অ্যাথলেটও আছেন। তিনি দৌড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আর দুই দিন পর তার মৃতদেহ পাওয়া যায়। শনিবার এক দৌড় আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ ও তার প্রতি সম্মান জানানো হয়।

দৌড়ে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বালন করেন আর একটি ব্যানার বহন করেন, যেটিতে লেখা ছিল, ‘যথেষ্ট হয়েছে। নারী হত্যা বন্ধ করুন।’ দৌড়ে অংশগ্রহণকারীরা সবাই কালো পোশাক পরে এসেছিলেন। তাদের মধ্যে একজন, লেরাতো লেন্তসেলা বলেন, আমাদের এখানে আসার কারণ হল আমরা একজন দৌড়বিদকে হারিয়েছি। কিন্তু আমরা কোনোখানেই নিরাপদ নই। তিনি আরও বলেন, আমরা দৌড়ানোর সময় নিরাপদ নই, আমরা পোস্ট অফিসে নিরাপদ নই, ডেটে গিয়েও আমরা নিরাপদ নই, নিজেদের বাড়িতেও আমরা নিরাপদ নই, উবারেও আমরা নিরাপদ নই।

এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উসকে উঠেছে। ২০২৫ সালে দেশটিতে লিঙ্গভিত্তিক সহিংসতাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করা হয়। অনেক নারী বলছেন, বাড়তি মনোযোগ ও সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের নিরাপত্তা বোধের ক্ষেত্রে খুব একটা উন্নতি হয়নি।


লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালানো দাতব্য প্রতিষ্ঠান উয়িনেনে ম্রওয়েতিয়ানা ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘যথেষ্ট হয়েছে, আর না। আমাদের নারীদের ভয়হীনভাবে বেঁচে থাকার, হাঁটার, দৌড়ানোর আর অস্তিত্ব বজায় রাখার অধিকার আছে।’ 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, দক্ষিণ আফ্রিকা এ ধরনের সহিংসতার সঙ্গে অভ্যস্থ হয়ে ওঠা অনুমোদন করতে পারে না। তদন্তের ক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু দুর্নীতি ও সম্পদের সীমাবদ্ধতার কারণে দক্ষিণ আফ্রিকার পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। দেশটিতে প্রতি ১০টি খুনের মধ্যে মাত্র একটির রহস্য কখনো উদঘাটিত হয়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  নারী হত্যাকাণ্ড  প্রতিবাদ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: