দুর্গাপূজায় আসছে ‘চিরকুট’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে

2026-09-19T22:16:55+00:00
2026-09-19T22:16:55+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দুর্গাপূজায় আসছে ‘চিরকুট’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম 
নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরকুট’। ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। 

মুনতাসির আকিবের পরিচালনায় এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা, আজিজুন মিম ও কাজী নওশাবা আহমেদ।

সিনেমাটি নিয়ে নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুট সিনেমার গল্পের সূত্রপাত। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ তৈরি করাই সিনেমাটির অন্যতম উদ্দেশ্য। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরেছি। দর্শক যেন সিনেমাটির মাধ্যমে সেই সময়কে অনুভব করতে পারেন, সে চেষ্টা করেছি।’

মুনতাসির আকিব আরও বলেন, ‘বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পর্দায় তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের পার্থক্য, পোশাক, ক্যাম্পাসের পরিবেশ এবং সে সময়ের জীবনযাপনের নানা অনুষঙ্গকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।’

নির্মাতা জানান, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ অনেকে। 

পরিচালনার পাশাপাশি এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মুনতাসির আকিব। সিনেমায় ব্যবহৃত চারটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   দুর্গাপূজা  চিরকুট 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: