সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ, আটক ১০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারেপাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারী আটক করছে কোস্ট গার্ড।শনিবার (১৯

2026-09-19T22:53:44+00:00
2026-09-19T22:53:44+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ, আটক ১০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম 
সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ, আটক ১০। ছবি : সময়ের আলো
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারী আটক করছে কোস্ট গার্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়।

উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩৮০০ কেজি) রসুন ও ৯০ বস্তা (৪৫০০ কেজি) পেঁয়াজসহ বোটটি জব্দ করা হয়। এসময় বোট থাকা ১ জন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   মিয়ানমার   


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: