ঝড়ো হাওয়ার পর রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর

2026-09-20T05:17:24+00:00
2026-09-20T05:17:24+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঝড়ো হাওয়ার পর রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে, বাংলামোটর, রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার পর বাতাস অনেকটা থেমে গেলেও কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  বজ্রপাত  বৃষ্টি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: