কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

2026-09-20T10:41:13+00:00
2026-09-20T10:45:57+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১০:৪৫ এএম
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।   

অপ্রতিমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।  

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও কবরের জন্য নির্ধারিত স্থান পাওয়া গেলে ক্যাম্পাসেই তার দাফন করা হবে বলে জানানো হয়েছিল। 


অপ্রতিমের দাফনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, অপ্রতিমের মা-বাবার কুবি ক্যাম্পাসে দাফন করার বিষয়ে কোনো আপত্তি নেই। প্রশাসন কবরস্থানের জন্য নির্দিষ্ট জায়গা দিতে পারলে এবং অনুমতি দিলে সেখানেই তাকে দাফন করা হবে। তা সম্ভব না হলে আশপাশের কোনো কবরস্থানে দাফন করা হবে। 

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে।  

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। 

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরো দুজনকে আটক করা হয়েছে।

সময়ের আলো/জেডি  


  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাস  অপ্রতিম  প্রথম জানাজা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: