শিশু হত্যার মিছিল : নিরাপদ শৈশব নিয়ে আজহারী-আহমাদুল্লাহর উদ্বেগ

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, ধর্ষণ ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান

2026-09-20T13:08:04+00:00
2026-09-20T13:10:16+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
শিশু হত্যার মিছিল : নিরাপদ শৈশব নিয়ে আজহারী-আহমাদুল্লাহর উদ্বেগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১:১০ পিএম
ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি : সময়ের আলো কোলাজ
দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, ধর্ষণ ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিম হত্যার প্রসঙ্গ তুলে পৃথক ফেসবুক পোস্টে নিজের উদ্বেগের কথা জানান তারা।  

এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এমন নৃশংসতা ঠেকাতে রাষ্ট্র ও সমাজকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই ইসলামী আলোচক। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে বলেন, পাবনার শিশু কলির ধর্ষণ ও হত্যার ঘটনা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটার আগেই অপ্রতিম হত্যার ঘটনা সামনে এসেছে। পরপর এসব ঘটনায় সারা দেশ স্তম্ভিত উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, এই ভূখণ্ডকে আর কবে বাসযোগ্য করে তোলা সম্ভব হবে। 

কলি ও অপ্রতিমের বাবা-মা এবং স্বজনদের সুবিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহর মতে, মাদক ও কিশোর গ্যাংসহ যেসব কারণে সমাজে এ ধরনের নৃশংসতার পরিবেশ তৈরি হচ্ছে, সেসব কারণ চিহ্নিত করে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এমন এক নির্মমতার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।


তার প্রশ্ন, ‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে?’ একই সঙ্গে তিনি জানতে চান, মানবিকতা ও বিবেকবোধ কি দিন দিন হারিয়ে যাচ্ছে।

আজহারী বলেন, একটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহের বিষয় নয়; এটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাকে সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শিশু হত্যা  মিছিল  নিরাপদ শৈশব  শায়খ আহমাদুল্লাহ  মাওলানা মিজানুর রহমান আজহারী 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: