জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার

2026-09-20T13:27:23+00:00
2026-09-20T13:27:23+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পিএম 
জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে মরদেহটি ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।


এরপর নিখোঁজের দুই দিন পর রোববার সকালে নদীর পানিতে মাহির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জগন্নাথপুর  নিখোঁজ  নদী  শিশুর মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: