বোর্ড সভায় ৭ সিদ্ধান্ত নিলো বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।রোববার (২০ সেপ্টেম্বর) জুম মিটিংয়ে হওয়া সভায় ঘরোয়া ক্রিকেটের কাঠামো,

2026-09-20T20:51:32+00:00
2026-09-20T21:34:42+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বোর্ড সভায় ৭ সিদ্ধান্ত নিলো বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

রোববার (২০ সেপ্টেম্বর) জুম মিটিংয়ে হওয়া সভায় ঘরোয়া ক্রিকেটের কাঠামো, ক্রিকেটারদের ম্যাচ ফি ও অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো—

১. ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো

তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে ছয় দল নিয়ে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট চালুর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বিসিবি। প্রস্তাবিত প্রতিযোগিতায় থাকবে প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি।

২. দলগুলোর মালিকানা দেওয়ার পরিকল্পনা

প্রস্তাবিত টুর্নামেন্টের ছয় দলের মালিকানাস্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

৩. নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা ২০২৬ সালের ডিসেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

৪. নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে

নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিন দিনের ম্যাচে ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।

৫. অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা দ্বিগুণ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বোর্ড।

৬. মিরপুরে নতুন ড্রেসিংরুম ও অ্যাথলেটিক ট্র্যাক

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ আয়োজনের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম তৈরির সিদ্ধান্ত হয়েছে। বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

৭. বগুড়া স্টেডিয়ামের সংস্কারে পরামর্শক নিয়োগ

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি। পাশাপাশি পূর্বাচলের ক্রিকেট মাঠ নিয়েও সভায় আলোচনা হয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বোর্ড সভা  ৭ সিদ্ধান্ত  বিসিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: