আসছে ২০১৩ সালের জনপ্রিয় সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এর সিক্যুয়েল। এর মাধ্যমে আবারও গেরি লেনের চরিত্রে ফিরছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট।
‘প্যারামাউন্ট পিকচার্স’-এর ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন এডওয়ার্ড বার্গার। চিত্রনাট্য রচনায় রয়েছেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি। শুধু অভিনয় নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ব্র্যাড। ডিডি গার্ডনার এবং জেরেমি ক্লিনারের সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে সিনেটি প্রযোজনা করবেন তিনি। তবে নতুন সিনেমার গল্প নিয়ে এখনও কিছু প্রকাশ করেননি নির্মাতাদের কেউই।
চলতি বছরের এপ্রিলে ‘ওয়ার্ল্ড ওয়র জেড-২’ তৈরির কথা ঘোষণা করা হলেও পরিচালক বা অভিনেতার নাম ছিল অপ্রকাশ্য।
এবার সেই সিনেমাতে ব্র্যাডের প্রত্যাবর্তন নিশ্চিত। বার্গারের সঙ্গে এটিই তার দ্বিতীয় কাজ।
এর আগে দুজনে ‘দ্য রাইডার্স’-এ একসঙ্গে কাজ করেছেন। ব্র্যাড-বার্গার জুটির দ্বিতীয় অধ্যায় নিয়ে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/কেআই