গ্রেফতার ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতে হত্যার ঘটনায়

2026-09-20T21:34:15+00:00
2026-09-20T21:48:23+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অপ্রতিম হত্যা
গ্রেফতার ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৯:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গ্রেফতার চারজন হলেন- সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), কামরুল হাসান (১৫) ও মো. সিয়াম (১৫)। বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তুহিন, ফাহাদ এবং কামরুল। গ্রেফতার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি।

কুমিল্লা কোর্ট থানা পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটু প্রক্রিয়া নিয়ে ব্যস্ত আছি। পরে বিস্তারিত জানানো হবে।


গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অপ্রতিম  হত্যা  গ্রেফতার  আসামি  দায় স্বীকার  জবানবন্দি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: