বানারীপাড়ায় যুবকের মৃত্যু নিয়ে রহস্য

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান (২৭) নামের যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পৌরসভার

2026-09-20T21:41:06+00:00
2026-09-20T21:41:06+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় যুবকের মৃত্যু নিয়ে রহস্য
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
ফয়সাল খান । ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান (২৭) নামের যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগের চিহ্ন দেখা গেছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ফ্লাটে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগের চিহ্ন দেখা যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু,আত্মহত্যা না কি হত্যা-এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। 


বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ফয়সাল খানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সময়ের আলো/এনএন 

  বিষয়:   বানারীপাড়া  যুবক  মৃত্যু  রহস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: