আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

ধামরাই প্রতিনিধি

সারাদেশ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে

2026-09-20T23:16:35+00:00
2026-09-21T00:01:18+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ১২:০১ এএম
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ। সংগৃহীত ছবি
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা লরিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিল্প পুলিশের এসপি মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে, বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে পাশের এলাকায় গিয়ে মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নব গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

নিহতের মেয়ের ভাষ্য, তিনি জামগড়ায় দর্জির কাজ করেন। কয়েক দিন আগে তার মা তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সিলিন্ডারের একটি অংশ এসে তার মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। 

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার সামনে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি কোম্পানির পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সড়কে থাকা এক নারী ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আশুলিয়া  সিলিন্ডার লরি  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: