রাজবাড়ীতে বাসে আগুন, ৪০-৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা

2026-09-21T10:36:13+00:00
2026-09-21T10:36:13+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে বাসে আগুন, ৪০-৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় বাসটির মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

পুলিশ জানায়, মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আগুন লাগার কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ওসি সফিকুল ইসলাম বলেন, বাস মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত টিম ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।


যেভাবে আগুন লাগে
গত শনিবার রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের শ্রমিক সমিতি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে আগুন লাগে। পুলিশ জানায়, বাসটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর টার্মিনালে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও নাইট গার্ডরা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে আশপাশে থাকা বাসের শ্রমিকদের ঘুম থেকে তুলে অন্য বাসগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যেই ‘মা ক্লাসিক পরিবহন’ বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ কারণে ঘটনাটি অজ্ঞাত হিসেবে রিপোর্ট করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজবাড়ী  বাসে আগুন  অজ্ঞাতনামা  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: