গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি)

2026-09-21T16:45:55+00:00
2026-09-21T16:45:55+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম 
গাজী নজরুল ইসলাম ও আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তিনি জামায়াতে ইসলামীর কেউ নন। তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা স্পিকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


ঘটনার পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

সোমবার আনুষ্ঠানিকতা শেষে ওই মামলায় গাজী নজরুল ও মাকছুদা বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গাজী নজরুল  এমপি  পদ  সিদ্ধান্ত  স্পিকার  ইসি  শিশির মনির 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: