সাংবাদিকের ওপর হামলা : আসামিদের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিকের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত দুই আসামি আটকের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

2026-09-21T23:06:17+00:00
2026-09-21T23:06:17+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাংবাদিকের ওপর হামলা : আসামিদের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম 
কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জেলার সাংবাদিকেরা। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিকের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত দুই আসামি আটকের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েন সাংবাদিকেরা। পরে বাধা উপেক্ষা করে সাংবাদিকেরা আদালত চত্বরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ করেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সিনিয়র সাংবাদিক হাসান আলী সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ কুষ্টিয়া কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।


এর আগে, শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফসহ তার লোকজন।

এ ঘটনায় ওই দিনই থানায় এমপির ছেলে, ভাই ও পিএসসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। এ মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাংবাদিক  হামলা  আসামি  জামিন  প্রতিবাদ  আদালত  চত্বর  বিক্ষোভ  সময়ের আলো  দৌলতপুর  কুষ্টিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: