বিশ্বকে চমকে দেবে ইরানের নতুন অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে আবারও হামলা শুরু হলে কড়া জবাব দেওয়ার

2026-09-21T23:30:04+00:00
2026-09-21T23:30:04+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকে চমকে দেবে ইরানের নতুন অস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম 
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি। সংগৃহীত ছবি
গত কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে আবারও হামলা শুরু হলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। সোমবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে হামলা এলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা হামলার অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে।

সোমবার এই তথ্য জানিয়েছে আলজাজিরা। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এসব পরিবর্তনের মধ্যে রয়েছে যুদ্ধের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন এবং অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন।’ ‘আমরা এমন সব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব, যেগুলোর সক্ষমতা একেবারেই নতুন। এতে পুরো বিশ্ব চমকে যাবে’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যবস্তুগুলোও আগের মতো হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা নতুন কিছু লক্ষ্যবস্তু নির্ধারণ করেছি, যেগুলোতে এখনও হামলা চালানো হয়নি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এই পরাজয় ঐতিহাসিক ও অপমানজনকও। কিন্তু এই পরাজয় স্বীকার ও মেনে নেওয়ার সাহস তাদের নেই।

মোহেব্বির মতে, এই পরাজয়ের একটি প্রমাণ হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের ব্যর্থতা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধের জবাবে ইরান প্রণালিটি বন্ধ করে দেয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সব সক্ষমতা কাজে লাগালেও ‘প্রণালিটি পুনরায় খুলতে পারেনি’।

তিনি আরও বলেন, পুরো অঞ্চলজুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে যে বিনিয়োগ করা হয়েছিল, ইরানের হামলার মুখে এর অসারতা প্রমাণ হয়েছে। উপসাগরীয় অঞ্চল ও উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তার দাবি, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে এসব স্থাপনা ইরানের নাগালের বাইরে নয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ধরনের পরাজয়’ বলেও মন্তব্য করেন তিনি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  নতুন অস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: