নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি তাদের ৪টি পদে ১৫ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায়, চলবে ১৪ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসেই আবেদনের সুযোগ পাবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের বিবরণ
আবেদন পদ্ধতি : অনলাইন
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল : যে কোনো স্থান
বয়স : ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছর। তবে, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোপ্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ ও ৩নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু : ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ১৪ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত
সময়ের আলো/মহু