যমুনা সেতুতে ১১ দলের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল দেওয়া হয়নি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যমুনা সেতু পার হওয়ার সময় ১১ দলীয় জোটের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত

2026-09-22T15:34:28+00:00
2026-09-22T15:46:16+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
যমুনা সেতুতে ১১ দলের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল দেওয়া হয়নি : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৩:৪৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
যমুনা সেতু পার হওয়ার সময় ১১ দলীয় জোটের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।

রিজভী বলেন, জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করছে। বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় না নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, বিরোধী দল সংসদ ও রাজপথে আন্দোলন করবে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি। তবে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে ৪৫০টি গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ডিজেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, প্রতি লিটার ডিজেল ৯০ টাকা লোকসান দিতে হয়, মূল্য সমন্বয়ের পর ৭০ টাকা দিতে হবে। এ বিষয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, গুপ্ত বলে পরিচিত ছাত্র সংগঠন রাজশাহী রেলস্টেশনে নজিরবিহীন ভাঙচুর করেছে। যে ছেলেগুলো পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এদের বিরুদ্ধে একটা লংমার্চ করেন।

রিজভী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ বেড়েছে। বৈশ্বিক সংকট কমে এলে জনভোগান্তিও কমবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যমুনা সেতু  ১১ দল  লংমার্চ  গাড়ি  টোল  রিজভী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: