সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা

2026-09-22T16:55:53+00:00
2026-09-22T16:55:53+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে তার স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন। ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতির অভিযোগে মামলা থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা না দেওয়ায় অপরাধ করেছেন।

এছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ ওই অবৈধ সম্পদ নিজ দখলে রাখার জন্য অপরাধ করেছেন। এ জন্য দুদক গত বছরের ৪ জুন মামলা করে।


তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তা ছাড়া মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। এ অবস্থায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট নওফেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   দেশত্যাগ  নিষেধাজ্ঞা  স্ত্রী  আদালত 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: