যে শর্তে হরমুজ খুলে দেওয়ার ঘোষণা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে

2026-09-22T17:09:45+00:00
2026-09-22T17:35:35+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যে শর্তে হরমুজ খুলে দেওয়ার ঘোষণা তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৫:৩৫ পিএম
ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। ছবি : জেরুজালেম পোস্ট
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান— এমন দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজ আলাদাভাবে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

কিয়োডো নিউজ প্রথম এই খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ পুনরায় চালু করতে তেহরান নতুন করে উদ্যোগ নিয়েছে। 

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা কিয়োডোকে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাবে অংশ নিতে যাওয়া ইরানি প্রতিনিধিদলের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শের জন্য কূটনীতির পথে ফেরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পৌঁছে দেওয়া হয়েছে।  

প্রস্তাব অনুযায়ী, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।


রয়টার্সের সূত্র জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া ইরানি প্রতিনিধিদলের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর পূর্ণ ক্ষমতা রয়েছে।

ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতির পথে ফেরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করতে হলে ওয়াশিংটনকে বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

তবে রয়টার্স ও কিয়োডোর প্রতিবেদনে কথা বলা দুই সংবাদমাধ্যমের সূত্র একই ইরানি কর্মকর্তা কি না, তা স্পষ্ট নয়।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথের চলাচল নিয়ে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হরমুজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: