বরিশালে পরকীয়ার জেরে জেলা আইনজীবী সহকারী (মুহুরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যার ঘটনায় পলাতক স্ত্রী নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, পরকীয়া সম্পর্কের জেরে গত ১৪ সেপ্টেম্বর স্ত্রী নাসিমার সাথে নুরুজ্জামানেন ঝগড়া হয়। এর পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাসিমা রান্না ঘর থেকে শীল পাটার শীল দিয়ে মাথায় আঘাত করে। পরে বালিশচাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে নাসিমা মোবাইল ফোন, দলিল পত্র নিয়ে বাসা থেকে পালিয়ে যান।
তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। নাসিমা বেগম হত্যা মামলার একমাত্র এজারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বঘিয়া ইছাকাঠী কলোনির আহসান হাবিবের মালিকানাধীন ভবনের তৃতীয় তলার বাইরে থেকে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সময়ের আলো/এনএন