আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

আদালতে হলফনামার মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে

2026-09-23T09:22:36+00:00
2026-09-23T09:22:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ এএম 
মিরাজ সিকদার। ছবি : সংগৃহীত
আদালতে হলফনামার মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র ছেলে মিরাজ সিকদারের (২৮) অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তির অভিযোগে অতিষ্ঠ হয়ে ওঠেন তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার।

তিনি (আব্দুর রহিম সিকদার) বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২১ সেপ্টেম্বর তিনি বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার (সিরিয়াল নম্বর ৭১০) মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। 

হলফনামায় আব্দুর রহিম সিকদার উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। নেশার অর্থ জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজ বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন এবং এসব আর্থিক দায়ভার তার বাবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।


এতে বলা হয়, মিরাজ সিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার তার বাবা আব্দুর রহিম সিকদার বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না।

হলফনামায় আব্দুর রহিম সিকদার আরও ঘোষণা করেন, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তার ছেলে মিরাজ সিকদারকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করা হলো। একই সঙ্গে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে মিরাজ সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে একমাত্র ছেলেকে ত্যাজ্য পুত্র করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   আদালত  একমাত্র ছেলে  ত্যাজ্য  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: