কুড়িগ্রামে উপজেলা আ. লীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রতন পোদ্দারকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার

2026-09-23T09:31:51+00:00
2026-09-23T09:31:51+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে উপজেলা আ. লীগ নেতা গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ এএম 
আহম্মদ আলী রতন পোদ্দার। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রতন পোদ্দারকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   কুড়িগ্রাম  আওয়ামী লীগ নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: