২০১২ সালের একটি হত্যা মামলা এবং ২০২৩ সালে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে পৃথক দুই মামলায় ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৮ এপ্রিল তাকে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে পল্টন থানায় মামলা করা হয়। মামলায় জাফর আলমকেও আসামি করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাফর আলমের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার কয়েকটিতে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে।
গত ২৮ এপ্রিল শামীম মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জাফর আলমের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। তবে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
সময়ের আলো/এসএকে