ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা

2026-09-23T15:01:14+00:00
2026-09-23T15:01:14+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সময়ের আলো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে শহরের রথখোলা এলাকা থেকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজারের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে সন্ত্রাসী কার্যক্রম চলছে। তার অভিযোগ, আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিছু নেতা দেশে থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। তাদেরও ধরে ভারতে পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি।


মিছিলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

এর আগে জেলা বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা রথখোলা মাঠে জড়ো হন।

উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বও তার ওপর রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ডিসেম্বর নয়  বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: