সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশ ও বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে

2026-09-23T15:24:34+00:00
2026-09-23T15:24:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশ ও বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার মূল্যায়ন না হওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।


জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকার তেলের দাম বাড়িয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয়।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করে শুধু আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা যৌক্তিক নয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সংসদ  বিরোধী দল  জামায়াত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: