নড়াইলে কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন

2026-09-23T15:32:06+00:00
2026-09-23T15:32:06+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
নড়াইলে কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ। ছবি : সময়ের আলো
নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলাবাড়িয়া গ্রামের সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে চারদিক উত্তপ্ত হয়ে ওঠে এবং শটগানের গুলিতে পাঁচজনসহ মোট আটজন আহত হন।


সংঘর্ষে আহতরা হলেন, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ, হাসান শেখসহ আরও ৩ জন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ আল মামুন সিকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইলে কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: