‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি রানি পাচ্ছেন গুণী শিক্ষক সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2026-09-23T18:57:47+00:00
2026-09-23T18:57:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি রানি পাচ্ছেন গুণী শিক্ষক সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম 
বিউটি রানি পাল। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

তার পাশাপাশি সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে আরও ছয়জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে।

সিলেট জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে তাদের জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের এক স্মারকে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিউটি রানী পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায়ও তার নাম ছিল।


গত জুলাইয়ে শ্রাবণের মেঘ গানের সঙ্গে বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে নিয়ে ট্রল ও সমালোচনা করেন। এমনকি ভিডিও করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও নানা পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। তারা ব্যক্তি স্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত দেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   বিউটি রানি পাল  গুণী শিক্ষক  ভাইরাল  সিলেট 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: