জাতীয় দলে শততম ম্যাচে খেলতে নামছেন শিতুল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশের হকি দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই

2026-09-23T23:08:55+00:00
2026-09-23T23:08:55+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শিতুলের অন্যরকম সেঞ্চুরি
জাতীয় দলে শততম ম্যাচে খেলতে নামছেন শিতুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশের হকি দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই শততম ম্যাচ খেলার দারুণ এক কীর্তি গড়বেন রাজশাহীর ছেলে। এশিয়ান গেমসে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ক্যারিয়ারে ৯৮ ও ৯৯তম ম্যাচ খেলেছেন। বড় মঞ্চে লঙ্কানদের বিপক্ষে খেললেই গর্বের সেঞ্চুরিতে নাম লেখাবেন।

শিতুলের শুরুর গল্পটা আজ থেকে ১৩ বছর আগের। মালয়েশিয়ার ইপোহতে অনুষ্ঠিত এশিয়া কাপের মঞ্চে। ওই আসরেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর এক যুগের বেশি সময় ধরে কেবল জাতীয় দলকে সার্ভিসই দিয়ে চলেছেন। ইনজুরি ছাড়া কখনো ফর্মের কারণে দলে জায়গা হারাননি। এশিয়ান গেমসের মঞ্চে শততম ম্যাচ খেলতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন শিতুল।

এশিয়ান গেমসে এর আগেও খেলেছেন তিনি। ২০১৪ সালে প্রথম শুরু। এরপর ২০১৮, ২০২৩ সাল হয়ে চলতি জাপান আইচি-নাগোয়াতেও আছেন। এশিয়ান গেমসে শুধু খেলেননি, দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তিও গড়েছেন। ২০১৮ ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে তার নেতৃত্বেই খেলেছিল বাংলাদেশ। ওই আসরে ইতিহাস সেরা রেজাল্টও করেছিল দল। ষষ্ঠ স্থান অর্জন করে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

১০০ ম্যাচের আগে ভীষণ আনন্দিত শিতুল। জাপান থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে শিতুল জানান, ‘আমার তো এটা হিসাবেই ছিল না। গেমস কাভার করতে আসা এক সাংবাদিক ভাই জানালেন কাল আমার শততম ম্যাচ। তখন আমি হিসাব কষে দেখলাম তাই তো। সত্যি বলতে এমন সুযোগ সবার ভাগ্য জোটে না। আল্লাহ পাকের কাছে আমার শুকরিয়া তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। কৃতজ্ঞ আমার দলের প্রতি। খেলোয়াড়, কোচ, অফিসিয়াল সবার প্রতি।’

নিজের শততম ম্যাচে কী প্রত্যাশা করছেন— এমন প্রশ্নের জবাবে শিতুল জানান, আমরা কিন্তু প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে লড়াই করি। জয়ের জন্য খেলতে নামি। এশিয়ান গেমসে এবার প্রথম দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়েছে। শ্রীলঙ্কা বাকি দুদলের চেয়ে দুর্বল। তবে আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রতিপক্ষই সহজ নয়। বাকি দুই ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা জয়ের জন্য খেলতে নামব। যদি ম্যাচটি জিতে যাই, তা হলে শততম ম্যাচটা সত্যিকার অর্থে স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   জাতীয় দল  শততম ম্যাচ  শিতুল  অন্যরকম  সেঞ্চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: