আসছে ছোটদের নতুন কাগজ ‘শিশু বিচিত্রা’

সাহিত্য

'শিশুর মেধা ও প্রতিভা বিকাশে' স্লোগানকে সামনে রেখে আগামীকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আসছে শিশু-কিশোর সাময়িকী ‘শিশু বিচিত্রা’।শিশু বিচিত্রার নামলিপি

2026-09-23T23:27:16+00:00
2026-09-24T00:00:51+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
আসছে ছোটদের নতুন কাগজ ‘শিশু বিচিত্রা’
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
'শিশুর মেধা ও প্রতিভা বিকাশে' স্লোগানকে সামনে রেখে আগামীকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আসছে শিশু-কিশোর সাময়িকী ‘শিশু বিচিত্রা’।

শিশু বিচিত্রার নামলিপি এঁকেছেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান। উদ্বোধনী সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। অলংকরণ করেছেন ধ্রুব এষ, মামুন হোসাইন ও মীনাক্ষী বিশ্বাস। পত্রিকাটির নাম এবং স্লোগান নির্বাচন করেছেন শিশুসাহিত্যিক নাসরিন সুলতানা। 

‘শিশু বিচিত্রা’ সম্পাদনা করছেন কবি ও সম্পাদক গাজী তানভীর আহমদ। 

উদ্বোধনী সংখ্যায় লিখেছেন ফরিদুল রেজা সাগর, ধ্রুব এষ, এনায়েত রসুল, ফারুক নওয়াজ, হাসান হাফিজ, জাকির আবু জাফর, আবদুল হাই সিকদার, রফিকুর রশীদ, ফারুক হোসেন, হোসেন আবদুল মান্নান, শেখ রোকন, গোলাম নবী পান্না, শান্তা মারিয়া, মোকারম হোসেন, জয়দুল হোসেন, কামাল হোসাইন, আবিদ আজম, নেয়ামুল হক, আশিক মুস্তাফা, রবিউল কমল ও এরশাদ সোহেলসহ অনেকে। প্রবীণ ও নবীন লেখকদের পাশাপাশি সংকলনে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন শিল্পীর অলংকরণও। সেই সাথে রাখা হয়েছে ছোটদের আঁকা ও লেখা, যা শিশুদের সৃজনশীলতার জগতকে আরো বড় করতে ভূমিকা রাখবে। 

ফরিদুর রেজা সাগরের ‘মায়রা পাখি হতে চায়’ গল্পে মায়রা ও মায়রনের ভাবনা ও কল্পনার জগৎ উঠে এসেছে। ধ্রুব এষের ‘আমার গল্প’র নকশায় রয়েছে ভূতগাছ, কঞ্জুস বুড়ো ও পাখিদের মজার কাণ্ডকারখানা। এমন নানা মজার বিষয় ও রচনায় সাজানো হয়েছে ‘শিশু বিচিত্রা’।

সম্পাদক গাজী তানভীর আহমদ বলেন, বর্তমানে আমাদের শিশুদের জন্য খেলাধুলা, বই পড়া কিংবা সৃজনশীলতা বিকশিত হতে পারে এমন বিষয়গুলোর উদ্যোগ খুব কমে যাচ্ছে। আর তাই সময়ের সাথে সাথে শিশুদের জগতও যেন ক্রমেই ছোট হয়ে আসছে। তাছাড়া সময়ের অভাবে অনেক বাবা-মা তাদের সন্তানদের ঘুরতে নিয়ে যেতে পারেন না, সাহিত্য আসরেও নিয়ে যেতে পারেন না। ফলে মুঠোফোননির্ভর এই সময়ে শিশুদের সৃজনশীল জগতেও পড়ছে এর প্রভাব। এমন ভাবনা থেকেই ছোটদের মনের মত করে 'শিশু বিচিত্রা' প্রকাশের উদ্যোগ। 

বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে আগামীকাল ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় আয়োজন করা হয়েছে শিশু বিচিত্রার প্রকাশনা অনুষ্ঠান।  এতে সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ অনেকে উপস্থিত থাকবেন। থাকবে শিশু-কিশোরদেরও অংশগ্রহণ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ছোটদের  নতুন  কাগজ  শিশু বিচিত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: