নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।বুধবার (২৩ সেপ্টেম্বর)

2026-09-24T04:43:40+00:00
2026-09-24T06:16:20+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ এএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৬:১৬ এএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর পেজেশকিয়ানের ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছানোর প্রথম দিনেই পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি।


বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে আলোচনার নির্দিষ্ট বিষয় বা দুই দেশের পক্ষ থেকে বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্ব নেতাদের অংশগ্রহণে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবেই বাংলাদেশ ও ইরানের সরকারপ্রধানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।


সময়ের আল/এমকে
  বিষয়:   নিউইয়র্ক  তারেক রহমান  ইরান  প্রেসিডেন্ট  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: