পড়াশোনার সঙ্গে কাজের সুযোগ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি

2026-09-24T08:58:11+00:00
2026-09-24T08:58:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
পড়াশোনার সঙ্গে কাজের সুযোগ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

তবে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা এবং মজুরির পরিমাণ দেশভেদে ভিন্ন। ইউরোপের ১০টি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ ও সম্ভাব্য আয় তুলে ধরা হলো—

১. আইসল্যান্ড

আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইসল্যান্ডে সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় ১৬ থেকে ১৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৩৯ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো বা প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা আয় করা সম্ভব।

২. নরওয়ে

নরওয়েতে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো বা ২ হাজার ৩৭৭ টাকা। মাসে আয় হতে পারে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

৩. আয়ারল্যান্ড

শিক্ষাবর্ষ চলাকালে আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময়ে ৪০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো বা ১ হাজার ৯০৪ টাকা। মাসে গড় আয় প্রায় ১ হাজার ১৭০ ইউরো, যা প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।

৪. ডেনমার্ক

ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো বা ১১০ ড্যানিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭৮ টাকা। মাসে গড় আয় প্রায় ৮ হাজার ৫০০ ক্রোনা বা ১ হাজার ১৩৮ ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।


৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড বা ১৪ দশমিক ৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা। মাসে আয় হতে পারে প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো, যা প্রায় ১ লাখ ৫৯ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা।

৬. সুইডেন

সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই। তবে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন। মাসিক গড় আয় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা বা ১ হাজার ১১৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।

৭. স্পেন

স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো বা ১ হাজার ৩০৬ টাকা। মাসে গড় আয় প্রায় ১ হাজার ১১১ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা।

৮. জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা জার্মানিতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা ১ হাজার ৮০৮ টাকা। এতে মাসে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা আয় হতে পারে।

৯. বেলজিয়াম

বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা ১ হাজার ৮০৮ টাকা। মাসিক আয় হতে পারে প্রায় ১ হাজার ৫৩ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

১০. লুক্সেমবার্গ

লুক্সেমবার্গে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো বা ২ হাজার ৫৩৯ টাকা। মাসিক গড় আয় প্রায় ১ হাজার ৮০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পড়াশোনা  ইউরোপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: