সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান চাই পরিবার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জের মানসিকভাবে অসুস্থ মো. ইমরান শেখ (২৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধানে পথে পথে ঘুরছেন

2026-09-24T11:14:14+00:00
2026-09-24T11:14:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান চাই পরিবার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম 
ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জের মানসিকভাবে অসুস্থ মো. ইমরান শেখ (২৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধানে পথে পথে ঘুরছেন তার বড় ভাই মো. সাগর শেখ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইমরানের সন্ধান পেতে সহযোগিতা চান সাগর শেখ।

নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আবুল শেখের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারেন না। এমনকি নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকা এবং থানায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর শেখ জানান, গত ১৯ আগস্ট ইমরান, তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা সিলেট ভ্রমণে যান। পরে ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার বাসস্টপেজ উজান-ভাটি এলাকায় বাস থেকে নেমে পড়েন ইমরান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


ইমরানের গায়ের রং ফর্সা। তার শরীরে ট্যাটু রয়েছে। নিখোঁজের সময় তিনি কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছিলেন।

কোনো সহৃদয় ব্যক্তি ইমরানের ছবি দেখে তার সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে যথাযথ সম্মান করার কথা জানিয়েছেন সাগর শেখ। সন্ধান পেলে ০১৮২৪-৪৮৪৩৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিলেট  ভ্রমণ  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: