সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. আলমগীর ও মো. ফরহাদ। তাদের বাড়ি

2026-09-24T11:29:25+00:00
2026-09-24T11:29:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ এএম 
সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত। সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. আলমগীর ও মো. ফরহাদ। তাদের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

দুর্ঘটনার পর নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে, চলতি সেপ্টেম্বর মাসেই সৌদি আরবে পৃথক এক সড়ক দুর্ঘটনায় আরও চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। নিহত চারজনই সিলেটের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সৌদি  সড়ক দুর্ঘটনা  বাংলাদেশি  প্রবাসী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: