সিলেটে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)

2026-09-24T12:14:57+00:00
2026-09-24T12:14:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম 
হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মৃতদের মধ্য একজন সিলেট সদরের শাহ আলমের ৪ মাস বয়সী শিশুপুত্র আদিয়ান। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে। অপরজন হবিগঞ্জ সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন। সে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা গেছে। 

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে সর্বমোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬৫ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।


এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়া সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৬৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সিলেট  হাম  উপসর্গ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: