ভয় দেখিয়ে মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেফতার ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ছিনতাই করা

2026-09-24T14:21:55+00:00
2026-09-24T14:21:55+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভয় দেখিয়ে মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেফতার ২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ছিনতাই করা মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকা থেকে ভয় দেখিয়ে এসব মুরগির বিষ্ঠা ছিনতাই করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের ৭ নং ওয়ার্ডের আরাফাত হোটেলের পাশে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার মামতো ভূঁইয়া বাড়ির জহিরুল হকের ছেলে মজল হক (৩০) ও একই ইউনিয়নের বরইয়া দিঘী এলাকার বদি মিস্ত্রি বাড়ির সেকু মিয়ার ছেলে মো. শাকিল (২৪)।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকা থেকে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। ছিনতাই করা মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৮৪/৩৮৭/৩৪ ধারায় মামলা করা হয়েছে। দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   মুরগির বিষ্ঠা  ছিনতাই  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: