খুলনায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার (২২) নামে যুবককে আটক করেছে

2026-09-24T16:59:26+00:00
2026-09-24T16:59:26+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম 
গ্রেফতার রিফাত তালুকদার। ছবি : সময়ের আলো
খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার (২২) নামে যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে। পরে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোড এলাকার (খালাসীবাড়ির মোড়ে) মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’-এর ২২ নম্বর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে যশোর কোতোয়ালি থানার শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ তল্লাশি করে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আটক রিফাত তালুকদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   খুলনা  অস্ত্র  যুবক  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: