সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শিশুদের আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক। ডেঙ্গুতে আক্রান্ত

2026-09-24T20:19:43+00:00
2026-09-24T20:19:43+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শিশুদের আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন এই প্রাণহানির ঘটনায় সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

নিহত শিশু সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ার পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু লামিয়া গত চার দিন ধরে তীব্র জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত লামিয়ার নিকটাত্মীয় মো. জিসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান জোরদার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। চিকিৎসকরা সাধারণ মানুষকে জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সীতাকুণ্ড  ডেঙ্গু  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: