চীনের কারিগরি শিক্ষার দক্ষতা বাংলাদেশে কাজে লাগানো হবে : শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চীন কারিগরি শিক্ষায় দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে অনেক এগিয়ে গেছে। চীনের সেই অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এবং দেশটির সহযোগিতায়

2026-09-24T20:33:42+00:00
2026-09-24T20:36:18+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চীনের কারিগরি শিক্ষার দক্ষতা বাংলাদেশে কাজে লাগানো হবে : শিক্ষামন্ত্রী
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৩৬ পিএম
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও চীনের প্রতিনিধি দল। ছবি : সময়ের আলো
চীন কারিগরি শিক্ষায় দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে অনেক এগিয়ে গেছে। চীনের সেই অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এবং দেশটির সহযোগিতায় বাংলাদেশে সময়োপযোগী ও আধুনিক কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় Guangdong Finance and Trade Vocational College, Guangzhou, China-এর ভাইস চ্যান্সেলর Mr. Lin Bin-এর নেতৃত্বে একটি চীনা প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আরও দক্ষ ও যুগোপযোগী করা সম্ভব। এ জন্য বাংলাদেশের কারিগরি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্য চীনে পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি চীনা ভাষা ও কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে চীন থেকেও শিক্ষক আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চীন  কারিগরি শিক্ষা  বাংলাদেশ  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: