বাসযাত্রীর ফাইলে লুকানো ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে যাওয়ার পথে কোর্ট ফাইলে লুকানো প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে এসআরবি-৭ এর একটি টিম।

2026-09-24T20:51:17+00:00
2026-09-24T20:54:39+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাসযাত্রীর ফাইলে লুকানো ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৫৪ পিএম
বাসযাত্রীর কাছ থেকে ফাইলে লুকানো ইয়াবা জব্দ করা হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে যাওয়ার পথে কোর্ট ফাইলে লুকানো প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে এসআরবি-৭ এর একটি টিম। এসময় ইয়াবা পাচারকারী যাত্রী মো. শহিদুল ইসলাম (৪২) কেও আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টম্বর) ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই তথ্য জানিয়েছে।

গ্রেফতার শহিদুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পৌনে ১১টার দিকে মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস এলে, থামার সংকেত দেওয়া হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়। আটক শহিদুলের কাছে থাকা দুটি কোর্ট ফাইলের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। 

এ ব্যাপারে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শহিদুলকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সময়ের আলো/মহু 
  বিষয়:   ইয়াবা  বাসযাত্রী  পাচারকারী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: