‘নাটক করে ঋণ শোধ হয় না’: জাতিসংঘে পাকিস্তানকে ভারতের আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে ভারত বলেছে, অন্যের ভূখণ্ড দখলের লোভ করে কিংবা সন্ত্রাস রফতানি না করে

2026-09-24T21:58:23+00:00
2026-09-24T21:58:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘নাটক করে ঋণ শোধ হয় না’: জাতিসংঘে পাকিস্তানকে ভারতের আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম 
ভারতের কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে ভারত বলেছে, অন্যের ভূখণ্ড দখলের লোভ করে কিংবা সন্ত্রাস রফতানি না করে ঋণের বোঝায় ধুঁকতে থাকা নিজেদের ভঙ্গুর অর্থনীতি সামলাতেই ইসলামাবাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ সন্ত্রাসবাদ ছড়িয়ে কিংবা জাতিসংঘ পরিষদে নাটক করে ঋণ পরিশোধ করতে পারবে না পাকিস্তান। যে ঋণের ওপরে পাকিস্তানের অর্থনীতি টিকে আছে।

বুধবার সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) পাকিস্তানের বক্তব্যের জবাবে ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী এ কথা বলেন। বর্তমান নীতি ও কৌশল দিয়ে পাকিস্তান নিজেদের অর্থনৈতিক সংকট থেকে বের হতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

ত্যাগী বলেন, ‘অন্যের ভূখণ্ডের দখলের আকাঙ্ক্ষা বা সীমান্ত পেরিয়ে সন্ত্রাস রফতানি করার চেয়ে দেশের উন্নয়নের দিকে নজর দিলেই পাকিস্তানের জনগণ বেশি উপকৃত হবে। কারণ এসব অপকর্ম কিংবা জাতিসংঘে তাদের নাটকীয়তা, কোনোটিই ঋণ শোধ করতে সহায়ক হবে না।’


পাকিস্তান অধিকৃত কাশ্মিরে (পিওকে) গত জুন থেকে চলমান বিক্ষোভে বহু বেসামরিক লোক নিহতের তথ্য তুলে ধরে সেখানে যে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে, তা সামনে আনেন ক্ষিতিজ ত্যাগী। নিত্যপ্রয়োজনীয় খাবার, জ্বালানি ও ওষুধের মতো জরুরি সরবরাহ আটকে রাখার জন্য স্থানীয় বিক্ষোভকারীরা শুরু থেকেই ইসলামাবাদকে দায়ী করে আসছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   জাতিসংঘ  পাকিস্তান  ভারত  আক্রমণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: