রহস্যময় চরিত্রে মারিয়া শান্ত

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভালোবাসার গল্প মানেই যে কেবল পাওয়া-না পাওয়ার হিসাব, তা নয়। ভালোবাসার কখনো হয়ে ওঠে অজানা দুশ্চিন্তার গল্প, কখনো জীবনের ঘাত-প্রতিঘাতের

2026-09-24T23:13:01+00:00
2026-09-24T23:13:01+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রহস্যময় চরিত্রে মারিয়া শান্ত
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম 
অভিনেত্রী মারিয়া শান্ত। ছবি : সংগৃহীত
ভালোবাসার গল্প মানেই যে কেবল পাওয়া-না পাওয়ার হিসাব, তা নয়। ভালোবাসার কখনো হয়ে ওঠে অজানা দুশ্চিন্তার গল্প, কখনো জীবনের ঘাত-প্রতিঘাতের উপলব্ধি, আবার কখনো মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা মন ভাঙার অধ্যায়। ভালোবাসার এমনই ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাভ স্টোরিজ’। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে রহস্যময়ী এক তরুণী হয়ে পর্দায় আসছেন ছোটপর্দার অভিনেত্রী মারিয়া শান্ত। যে দমবন্ধ করা এক জীবনে প্রতিনিয়ত কোনো একটি সুর খুঁজে বেড়ায়। চরিত্রটির ভেতরের টানাপোড়েন ও অজানা কিছু খোঁজার আকাঙ্ক্ষাই গল্পটিকে এগিয়ে নেয়। শুটিং ও সম্পাদনার কাজ শেষ হয়ে নাটকটি এখন মুক্তির অপেক্ষায়। শিগগিরই প্রচারে আসবে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে মারিয়া শান্ত বলেন, ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তির আগে আমি এই নাটকে অভিনয় করেছিলাম। নাটকে আমার চরিত্রটি বেশ রহস্যময়। তানিয়া নামে এক তরুণীর চরিত্রে আমাকে পাওয়া যাবে। যে দমবন্ধ করা এক জীবনে প্রতিনিয়ত যেন কোনো একটি সুর খুঁজে বেড়ায়। চরিত্রটি আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। তাই কাজটি করেছি।

আরও পড়ুন

‘লাভ স্টোরিজ’ নিয়ে নির্মাতা বলেন, মহাকালের কাছে মানুষের সবচেয়ে বড় অহংকার তার প্রেম, আবার সবচেয়ে বড় পরাজয়ও তার প্রেম। নিয়তি আর অনুভূতির এক জটিল গোলকধাঁধায় পথ হারানোর গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। দর্শকও দারুণভাবে গ্রহণ করবে বলে আশাবাদী। 
নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন মারিয়া শান্ত। গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমায় শবনম বুবলী নাজিফা তুষি ও স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে দেখা গেছে তাকে। দর্শক মহলে প্রশংসিত হয়েছে তার অভিনয়। সিনেমাটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক  রায়হান রাফী। 

‘প্রেশার কুকার’-এর পর নতুন কোনো সিনেমায় যুক্ত না হলেও প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তাব আসছে নতুন নাটকের। তবে গতানুগতিক গল্পে নিজেকে উপস্থাপন করতে চান না এই অভিনেত্রী। চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। মারিয়া শান্ত বলেন, নিয়মিত নাটকের প্রস্তাব আসছে। কিন্তু সেগুলোর বেশিরভাগ গল্প আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না। 

চার বছর আগে অনেকটা হুট করেই শোবিজে নাম লেখান মারিয়া শান্ত। মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। ২০টিরও বেশি বিজ্ঞাপনে এবং দেশ-বিদেশের একাধিক ফ্যাশন হাউসের মডেল হন তিনি। মাবরুর রশীদ বান্নাহর পরিচালিত ‘স্পর্শের ছোঁয়া’ তার অভিনীত প্রথম নাটক। তবে তার প্রথম প্রচারিত নাটক লাফাঙ্গা। এটি পরিচালনা করেন মেহেদী হাসান। 


সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   রহস্যময়  চরিত্র  অভিনেত্রী  মারিয়া শান্ত 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: