আবারও স্থগিত কাভিশের কনসার্ট

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও স্থগিত হলো কাভিশের পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। আগামীকাল ২৬ সেপ্টেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা

2026-09-24T23:19:07+00:00
2026-09-24T23:19:07+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
সংগৃহীত ছবি
আবারও স্থগিত হলো কাভিশের পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। আগামীকাল ২৬ সেপ্টেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে আয়োজনটি।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে কনসার্ট বাতিল হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদনসাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যারা কনসার্টের টিকেট কিনেছেন, তাদের টিকেট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে। 


‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ আয়োজনে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের। 

দীর্ঘদিন পর কাভিশের ঢাকায় ফেরার খবরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। শেষ মুহূর্তে স্থগিতের খবরে সেই অপেক্ষায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগেও গত বছরের ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   স্থগিত  কাভিশের কনসার্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: