মঞ্চে স্পর্ধার মেটাথিয়েটার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সচেতনতা সংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা : ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার

2026-09-25T00:37:22+00:00
2026-09-25T02:18:42+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মঞ্চে স্পর্ধার মেটাথিয়েটার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ এএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ২:১৮ এএম
চলছে স্পর্ধার মেটাথিয়েটারের প্রস্তুতি। ছবি : সংগৃহীত
সচেতনতা সংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা : ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ। আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এর দ্বিতীয় প্রদর্শনী।

নির্মাতা জানিয়েছেন, লিওনেল আবেলের মতে মেটাথিয়েটার ট্র্যাজেডি নয়, আবার বাস্তববাদী ড্রামাও নয়। স্পর্ধার এই প্রযোজনাটি একটি মেটাথিয়েটার এই অর্থে যে এটি সচেতনতা সংবলিত আত্মবাচক একটি নাট্য প্রযোজনা। এই প্রযোজনাটিতে সফোক্লিস রচিত ‘আন্তিগোনে’, সেলিম আল দীনের ‘চাকা’, মুনীর চৌধুরী রচিত ‘কবর’, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘সোনার তরী’, একাধিক মনসামঙ্গলভিত্তিক নাট্য ‘বেহুলার ভাসান’ এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল পাঠ করা হয় মাল্টিমিডিয়া সহযোগে।

স্পর্ধা জানিয়েছে, ‘আমাদের আত্মবাচক ব্যাখ্যানের ভিত্তি আর্নেস্ত রেনাঁ, রবীন্দ্রনাথ, ভিক্টর টার্নার, শফি মোস্তফা, মুশতাক খান, কার্ল ইয়ুং, জ্যঁক লাঁকা ও লিওনেল আবেল প্রস্তাবিত ‘নেশন কী’, ‘সোশ্যাল ড্রামা’, ‘রাজনৈতিক জাতীয়তাবাদ’, ‘রাজনৈতিক সমঝোতা’, ‘আদিরূপকল্প’, ‘অপরাধের দায় স্বীকার’ ও ‘ইচ্ছার নৈতিক রূপ’ বিষয়ক তাত্ত্বিক ধারণা। 

এসব সূত্র ধরে আমরা মনে করি, যতদিন বাংলাদেশের ইতিহাসে ঘটিত একাধিক গণহত্যা ও বিবিধ রাজনৈতিক ব্যক্তিবর্গের লাশ ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে এক প্রতীকী রাজনৈতিক দাফন না করা হবে, যতদিন এসব হত্যাকাণ্ডের ক্ষত থেকে বাংলাদেশ ভূখণ্ডে বসবাসরত মানুষ-আমরা আরোগ্য না লাভ করব, ততদিন এ দেশে গণহত্যা ও বিবিধ রাজনৈতিক হত্যাকাণ্ড চলবে।

পারফরম্যান্সটি শেষ হবে হত্যাকৃত সব রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের আত্মার শান্তি কামনা করে এক গায়েবানা জানাজা আদায়ের মাধ্যমে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   মঞ্চ  স্পর্ধা  মেটাথিয়েটার  আনন্দ সময় প্রতিবেদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: