জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য জীবনের প্রথম সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি আয়োজিত

2026-09-23T23:08:10+00:00
2026-09-23T23:08:10+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম 
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত
‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য জীবনের প্রথম সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি আয়োজিত জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণ করেন তিনি।

সম্মান গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামি জানান, এই অভূতপূর্ব মুহূর্তের অনুভূতি তিনি এখনও পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছেন। তিনি বলেন, যেকোনো শিল্পী, যিনি সারাজীবন ধরে কঠোর পরিশ্রম করেন, তার কাছে এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। যারা চোখে স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার হয়েই আমি এ কথা বলছি— জীবন কখন কাকে কী দেবে, কেউ জানে না। এই সম্মান আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখনও অনেক কিছু শেখা এবং অনেক পথচলা বাকি।

অভিনেত্রী আরও বলেন, আপনি শুধু কঠোর পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান, একদিন না একদিন এমন মুহূর্ত আসবেই... এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে এত বড় সম্মান পেয়ে সত্যি খুব গর্ববোধ হচ্ছে।

আদিত্য সুহাস জামভালে পরিচালিত এবং আদিত্য ধর, মোনাল থাক্কর ও অর্জুন ধাওয়ানের যৌথ চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। চলচ্চিত্রটি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু ও কাশ্মিরকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। চলচ্চিত্রটিতে ইয়ামি গৌতম ও প্রিয়ামণি ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল এবং কিরণ কর্মকার।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাওয়া মাত্র ২০ কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্র বক্স অফিসে ১১০ কোটি টাকারও বেশি ব্যবসা করে।

উল্লেখ্য, ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী ছাড়াও ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম এবং শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালনার পুরস্কার অর্জন করেছে। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মম্মুটি এবং কার্তিক আরিয়ান। ‘ব্রহ্মযুগম’-এ অভিনয়ের জন্য মম্মুটি এবং ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য কার্তিকের হাতে উঠছে এই পুরস্কার।


সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   জাতীয় চলচ্চিত্র  পুরস্কার  ইয়ামি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: